
মাহাবুর রহমান
লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরে উপজেলা পর্যায়ের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও নৈশ্য পহরীর বিদায় এবং নবাগত শিক্ষার্থীদের বরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে লালপুর উপজেলার মনিহারপুর–রামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় ও ভোকেশনাল শাখার মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মনিহারপুর–রামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় ও ভোকেশনাল শাখার সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস আলীর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুড়দুড়ীয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান সরকার, বিদ্যালয়ের সাবেক সভাপতি আলি আজগর, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক আব্দুল রশিদ মাস্টার, বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান আলী, সহকারী শিক্ষক আব্দুল মান্নান ও আলমগীর হোসেনসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান এবং নৈশ্য পহরী মোঃ হায়েত আলীর শেষ কর্মদিবস উপলক্ষে তাঁদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
##########
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.