
রানা মাহমুদঃ
নবাবগঞ্জ থানা কর্তৃক রুপারচর, এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, ০১ কেজি গাঁজা, ২৮০ লিটার চোলাই মদ সহ ০৩ জন মাদক ব্যবসায়ী ও ০৩টি ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের নির্দেশে জনাব মো: রাকিবুল হাসান ইশান এর নেতৃত্বে নবাবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল ০২/০১/২০২৬ ইং তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার নবাবগঞ্জ থানাধীন শোল্লা ইউনিয়নের রুপারচর গ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
জনৈক মোঃ শামিম ও মোঃ হযরত আলী এর বাড়ি ঘেরাও করিলে, পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী গন পালানোর চেষ্টা করিলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় মোঃ শামিম, হযরত আলী, প্রদীপ চক্রবর্তীদের গ্রেফতার করতে সক্ষম হয়।
আসামী শামিম এর কাছে মোট ৪৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ডান পকেট হতে মাদক বিক্রিত নগদ মোট ১৭,০০০/- টাকা ও মোঃ হযরত আলী এর দেহ তল্লাশি করিয়া তাহার দেখানো মতে তাহার ঘরের খাটের নিচ হতে ০১ (এক) কেজি গাঁজা, ও গোয়াল ঘর হতে ২৮০ কেজি চোলাই মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ শামিম(২০), পিতা- মোঃ নুরু মিয়া, সাং- রুপারচর, থানা- নাবাগঞ্জ, জেলা- ঢাকা।
মোঃ হযরত আলী(৩৫), পিতা- নুরু মোল্লা, সাং- রুপারচর, থানা- নাবাগঞ্জ, জেলা- ঢাকা,
প্রদীপ চক্রবর্তী(২৬), পিতা- হরি নারায়ন চক্রবর্তী, সাং- আঙ্গারীয়া, থানা- সিংগাইর, জেলা-মানিকগঞ্জ।
তাদের কছ হতে প্লাষ্টিকের সাদা বস্তার ভিতরে পলিথিন দিয়ে মোড়ানো ০১ (এক) কেজি গাঁজা। যাহার অবৈধ বাজার মূল্য-৪০,০০০/- টাকা।
০২টি নীল রংয়ের প্লাস্টিকের জারিকানের ভিতরে ৪০ লিটার করে ৮০ লিটার চোলাই মদ যাহার অবৈধ বাজার মূল্য- ৪০,০০০/- টাকা।০২টি নীল রংয়ের প্লাস্টিকের ড্রামের ভিতরে ১০০ লিটার করে ২০০ লিটার মদ যাহার অবৈধ বাজার মূল্য- ১,০০,০০০/- টাকা, ২টি নীল রংয়ের এয়ারটাইট জিপারের পরিপ্যাকের মধ্যে রক্ষিত মোট ৪৫৫ পিস ইয়াবা ট্যাবলেট যাহার অবেধ বাজার মূল্য- ১,৮২,০০০/- টাকা ও মাদক বিক্রয়ের মোট ১৭,০০০/- টাকা।
আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.