
মোঃ আব্দুল আজিজ শেখ
নওগাঁ প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নওগাঁ-১ (নিয়ামতপুর, সাপাহার, পোরশা) আসনে বিএনপির মনোনীত পদপ্রার্থী জনাব মোঃমোস্তাফিজুর রহমান ।
আজ রবিবার (১১ জানুয়ারি) বিকেলে নিয়ামতপুর উপজেলা বিএনপির পার্টি অফিস কক্ষে নিয়ামতপুর উপজেলা বিএনপির আয়োজনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় মোস্তাফিজুর রহমান বলেন, সাংবাদিকগণ সমাজের দর্পণ। সাংবাদিকরা সমাজের অন্যায় অপরাধ তুলে ধরেন এবং দায়িত্বশীল ব্যাক্তিগণ তা দেখে সমাধান করে থাকেন।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন আপনারা যে সব কথা বললেন আমার মনে হয় সবাই যুক্তি সংগত কথা। তিনি বলেন যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি নির্বাচিত হতে পারি তাহলে আমার উপজেলার সাংবাদিকদের যে দাবি সেগুলো পূরণ করার চেষ্টা করব ইনশাল্লাহ।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরো বলেন আপনাদের সঠিক নিউজের মাধ্যমেই সমাজের অন্যায় অপরাধ বন্ধ হওয়া সম্ভব। মতবিনিময় সভায় তিনি আরও বলেন, আমি এমপি নির্বাচিত হলে আপনাদের কে সাথে নিয়েই আমার নির্বাচনি এলাকার বিভিন্ন সমস্যার সমাধান ও উন্নয়ন করবো ইনশাল্লাহ।
উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা বিএনপির প্রবীণ নেতা সাজ্জাদুল হাসান (টিটু), উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, শফিউল্লাহ সোনার, আব্দুল মতিন,আব্দুস সামাদ ,তোতা। এছাড়াও মত বিনিময় সভায় সাংবাদিকগণ বক্তব্য রাখেন, নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলা শাখার সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ শেখ, নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইনাল, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সোনজিত, নুরনবী,সফিকুল, জাহাঙ্গীর আলম, জয়নাল, সাহাদাত,প্রমুখ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.