
বাবলু শেখ রাজবাড়ী:
রাজবাড়ী গোয়ালন্দ মোড় করিম ফিল্ম স্টেশনের তেলের টাকা পরিশোধ না করে পালানোর সময় পেট্রল পাম্প কর্মচারী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি আবুল হাশেম সুজন ও তার গাড়িচালক কামাল হোসেন সরদারের ফাঁসির দাবিতে ব্যবসাহী ও এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) গোয়ালন্দ মোড় এলাকার সকল ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণের ব্যানারে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ীসহ এলাকার সর্বোত্তরি মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম শফিউদ্দিন আহমেদ কাশেম, শহীদ ওহাবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওহিদুজ্জামান ওহিদ, ব্যবসায়ী মোঃ লাল মিয়া শেখ, নজরুল দেওয়ান, গোলাম মহাসিন, আবদুল্লা শেখ ও ফারুক শেখ প্রমুখ।
বক্তারা বলেন, তেলের টাকা পরিশোধ না করে প্রকাশ্যে একজন নিরীহ পেট্রল পাম্প কর্মীকে গাড়ি চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে সমাজে অপরাধ আরও বেড়ে যাবে। দ্রুত বিচার সম্পন্ন করে হত্যাকারীদের ফাঁসি কার্যকরের দাবি জানান তারা। এছাড়াও এই অসহায় রিপন সাহার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান এলাকাবাসীসহ নেতাকর্মীরা ।
উল্লেখ্য, শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে পাঁচ হাজার টাকার অকটেন নেওয়ার পর টাকা পরিশোধ না করে পালানোর সময় পাম্প কর্মচারী রিপন সাহাকে গাড়িচাপা দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সিসিটিভি ফুটেজ গণমাধ্যমে প্রচারিত হলে পুলিশ অভিযান চালিয়ে আবুল হাশেম সুজন ও তার গাড়িচালক কামাল হোসেন সরদারকে গ্রেপ্তার করে। হত্যার ঘটনায় নিহত রিপনের ছোট ভাই প্রতাপ সাহার দায়ের করা মামলায় গাড়িচালক কামাল হোসেন সরদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত প্রধান আসামিসহ দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে জিপ চাপায় পাম্পকর্মী নিহতের ঘটনায় জেলা যুবদল সংবাদ সম্মেলন করেছেন । ঠিকাদার সুনজের জিপ গাড়ি চাপায় পাম্পকর্মী রিপন শাহা নিহতের ঘটনায়
রবিবার (১৮ জানুয়ারি) সকালে জেলা যুবদলের আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জেলা যুবদলের আহবায়ক মোঃ খায়রুল আনাম বকুল (ভিপি বকুল), বলেন গত শুক্রবার গোয়ালন্দ মোড়ে ঠিকাদার মোঃ আবুল হাসেম সুজনের গাড়ি চাপায় পাম্প কর্মী রিপন সাহা নিহতর অভিযোগে যুবদলকে জরিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। আবুল হাসেম সুজন যুবদলের কেউ না, সে ব্যক্তিগত কারনে গত ২০১৯ সালের ২৮ শে জানুয়ারি রাজবাড়ী শহরে সংবাদ সম্মেলন করে জেলা যুবদলের পদ থেকে পদত্যাগ এর ঘোষনা দেয় এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে তা প্রকাশ পায়।
পরবর্তীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর সাথে ঘনিষ্টতা তৈরি হয় সে মূলত কাজী ইরাদত এর লোক।
যুবদল সব সময় সুশৃঙ্খল ও আদর্শিক রাজনীতির চর্চায় বিশ্বাসী। অপরাধী যেই হোক আমরা শাস্তি দাবি জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: মনোয়ার হোসেন মিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো: আব্দুল্লাহ আল মামুন সম্রাট,যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম খাইরুল, সদর উপজেলা সদস্য সচিব মো: মামুনুর ইসলাম রনি,পৌর যুব দলের আহ্বায়ক মো: সামছুল আলম খান রানা, সদস্য সচিব মো: গোলাম মহিউদ্দিন আহম্মেদ গিটার সহ অন্যানরা উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, গত শুক্রবার ভোরে জিপ চাপায় ঠিকাদার আবুল হাসেম সুজন এর গাড়ি চাপায় পাম্পকর্মী রিপন সাহা নিহত হয়। এঘটনায় সিসি ফুটেজ দিখে আবুল হোসেম সুজন ও তার ড্রাইভার কে গ্রেপ্তার সহ হত্যা মামলা দায়ের করা হয় ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.