ইকবাল হোসেন
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
‘গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’—এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ব্যতিক্রমধর্মী গণসচেতনতা কার্যক্রম পরিচালিত হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) সকালে নির্বাচন বিষয়ক প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ ত্রিশাল উপজেলায় এসে পৌঁছায়। পরে সরকারি নজরুল একাডেমি মাঠে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ভ্রাম্যমাণ ভোটের গাড়িতে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং ফেলানী হত্যাকাণ্ড নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত পাঁচটি পিএসএ (পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট) ভিডিওর মাধ্যমে অতীতের গণতন্ত্রহীনতা, সীমান্ত হত্যা, তরুণ ও নারীদের বঞ্চিত হওয়ার ইতিহাস তুলে ধরা হয়।
এই আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষকে গণভোট ও সংসদ নির্বাচন সম্পর্কে সচেতন করা হয় এবং ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরাফাত সিদ্দিকী, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীরা।
আয়োজনে অংশগ্রহণকারীরা জানান, এমন উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ভোটের গুরুত্ব সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে।

প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.