বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রংপুর ডিভিশনের আওতাধীন তিস্তা সেচ প্রকল্প কমান্ড এলাকায় পুনর্বাসন ও সম্প্রসারণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ইউনুস অ্যান্ড ব্রাদার্স ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সাত কোটি, ৯৪ লক্ষ সত্তর হাজার ৬৬ টাকায় কাজের বাজেট মূল্য শুরু হয় ২০২২ সালের ৬ মাস পরবর্তী সময়ে কাজ তখন থেকে এ পর্যন্ত ২০২৬ সাল চার বছর চলমান হয়ে যায় তবুও যেনো কাজটি শেষ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠানটি এখনো কাজ চলমান। তবে যেখানে বলা হয়েছে সম্প্রসারণ ভালো মাটি দিয়ে কিন্তু দেখা যায় বিভিন্ন ভিটি বালু, সংগ্রহ করে সম্প্রসারণ করেছেন যেটা ভারী বর্ষা মৌসুমে ধসে যেতে পারে, এবং ড্রেসিং করাতেও রয়েছে স্থানীয়দের অভিযোগ। স্থানীয়রা বলতেছেন আজকে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রংপুর ডিভিশন ঠিক রকম তদরকি না করার কারণেই এরকম অনিয়ম করেন ঠিকাদার প্রতিষ্ঠানগুলো। এবং চাষীরা সঠিক সময়ে পানির জন্য চাষাবাদ করতে পারতেছেন না, হাহাকার হয়ে পড়ে আছেন কৃষি জমিগুলো, সে পানিও দিতে না পারায় ক্ষুব্ধ এলাকাবাসীরা দোষারোপ করতেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রংপুর ডিভিশনকে। কেউ কেউ আবার বলতেছেন এখানে সরকার কোটি, কোটি টাকা খরচ করে জনগণের উন্নয়নের জন্য কিন্তু এখানে শুধু চোখ জুড়ে তাকালেই অনিয়ম আর অনিয়ম। এখনো বুঝা যাচ্ছে না পানি কবে পাবে চাষিরা অনিশ্চয়তায় রংপুর তিস্তা সেচ প্রকল্প কমান্ডটি। তবে বিষয়টি নিয়ে মুঠো ফোনে কথা হয় রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম এর সাথে তিনি জানান যে আমি এতকিছু জানি না ওখানে সংশ্লিষ্ট অফিসার রয়েছে তার সাথে কথা বলেন। তাৎক্ষণিক ফোন দেওয়া হয় সংশ্লিষ্ট ওই অফিসার এসো আবুল কালাম আজাদের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান যে ওখানে সাইনবোর্ড আছে সেখানে দেখেন আমি আর কিছু বলতে পারব না, কিন্তু তিনি যেনো একাই সামাল দেন যত অনিয়ম ও দুর্নীতির কাজ এবং তিনি গণমাধ্যম কর্মীদের নিয়ে কটুক্তি মূলক সমলোচনা করেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.