বাবলু শেখ রাজবাড়ী ঃ
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন কমিটির রাজবাড়ী জেলা শাখার আয়োজনে সোমবার ১৯শে জানুয়ারি বিকাল ৩ টায় রাজবাড়ী পৌর অডিটেরিয়াম মিলনায়তনে এক মত বিনিময় সভা আয়োজন করেন । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও রাজবাড়ী জেলা বিএনপি'র সাবেক সভাপতি ও রাজবাড়ী ১ আসনের সাবেক সংসদ সদস্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোয়ালন্দ রাজবাড়ী ১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন হিন্দু মুসলিম সহ সকল সম্প্রদায় একত্ববদ্ধ থাকবেন বলে আশা ব্যক্ত করেন তিনি ।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মনজুরুল আলম দুলাল, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস , জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক গাজী আহসান হাবিব,অর্ণব নেওয়াজ মাহমুদ হৃষিত,পূজা উদযাপন কমিটির রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব বাবলু চক্রবর্তী, রাজবাড়ী পৌরসভার সাদেক কাউন্সিলর নির্মল চক্রবর্তী সহ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
মতবিনিময় সভায় উপস্থিত দর্শক তাদের মতামত ব্যক্ত করেন ।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিষ্টান কল্যাণ ফ্রন্ট রাজবাড়ী জেলা শাখা আহবায়ক অশোক কুমার সরকার ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.