
মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াতে ইসলামী ঝিনাইদহ শাখা। শনিবার(২৪জানুয়ারি)দুপুরে শহরের আল-হেরা এলাকায় জামায়াতের নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলী আযম মোহাম্মদ আবু বক্কর,জেলা নায়েবে আমীর আব্দুল আলীম, জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল, শহর শাখার আমীর এডভোকেট ইসমাইল হোসেনসহ জেলা ও শহর শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ ড. শফিকুর রহমানের জনসভা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলী আযম মোহাম্মদ আবু বক্কর অভিযোগ করে বলেন,বিএনপি তাদের নেতাকর্মীদের মাধ্যমে ভীতি প্রদর্শন,হয়রানি এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মতো কর্মকাণ্ডে জড়িত রয়েছে। তিনি আরও বলেন,জামায়াতের সমর্থকদের ওপর—বিশেষ করে নারী সমর্থকদের বিরুদ্ধে ভয়ভীতি,অপমান ও হেনস্তার ঘটনায় উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান জামায়াত নেতৃবৃন্দ। একই সঙ্গে তারা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কার্যকর ভূমিকার আহ্বান জানান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.