
মোঃ মাসুদ বিপ্লব
ঠাকুরগাঁও প্রতিনিধি:
দেশে দুর্নীতি ও দু:শাসনের কারণে যা হওয়ার কথা ছিল, তা কিছুই হয়নি, মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান। শুক্রবার, ২৩ জানুয়ারি, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডাঃ শফিকুর রহমান বলেন, "উত্তরবঙ্গ কৃষিতে রাজধানীতে পরিণত হতো, তবে দুর্নীতি ও দু:শাসনের কারণে তা সম্ভব হয়নি।" তিনি আরো বলেন, "আমরা ক্ষমতায় গেলে দেশের প্রতিটি জেলায় সরকারি মেডিকেল কলেজ তৈরি করা হবে।"
তাছাড়া তিনি জাতিকে ঐক্যবদ্ধ করে, মিলেমিশে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। সেজন্য তিনি তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে অঙ্গীকার করেন:
দুর্নীতি মুক্ত পরিবেশ,"কোন দুর্নীতি নিজে করবেন না এবং কোন দুর্নীতিবাজকে আশ্রয় দিবেন না।"
ন্যায় বিচার, "ধনী-গরীব, নারী-পুরুষ, সকল বর্ণের মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে।" তিনি বলেন, "বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন এবং বিচার হবে ন্যায়ের ভিত্তিতে, বে ইনসাফভিত্তিক নয়। রাজনীতিবিদরা এতে হস্তক্ষেপ করতে পারবেন না।"
বৈষম্য মুক্ত সমাজ,"দীর্ঘ বছরের বস্তা পচা রাজনীতি, যা দেশকে দুর্নীতি ও দু:শাসনে ডুবিয়ে ফেলেছে, তা বদলাতে হবে। আমাদের উদ্দেশ্য সকল বৈষম্যের কবর রচনা করা।"
ডাঃ শফিকুর রহমান বলেন, "বৈষম্য বদলাতে হলে, সকল প্রকার সংস্কারের জন্য অনুমতি দেয়া হয়েছে, এবং এজন্য হ্যাঁ ভোটে বিজয়ী হতে হবে।"
তিনি জনগণের প্রতি আহ্বান জানান, "দেশের উন্নতির জন্য আপনাদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি।"
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.