
লালপুর প্রতিনিধি,
যে ব্যক্তি কুরআন শিক্ষা করে ও শিক্ষা দেয়, সেই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ”— এই হাদীসকে সামনে রেখে নাটোরের লালপুর উপজেলায় জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন (জিএসডিও)-এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের ছবক প্রদান ও কুরআন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার রামকৃষ্ণপুর শাখার জেনাস তা’লিমুল কোরআন মাদ্রাসায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
জিএসডিও’র চেয়ারম্যান জনাব মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান ও কুরআন বিতরণ করেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ্ উদ্দীন এবং লালপুর ছায়া প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. সিমানুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাজদিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র প্রভাষক মাওলানা জাকারিয়া হোসেন, জোতগৌরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আব্দুল কাদের, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম এবং জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের সদস্য মো. আমানত হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেনাস তা’লিমুল কোরআন, রামকৃষ্ণপুর শাখার সিনিয়র শিক্ষক হাফেজ সোয়াইফ আহমেদ (ইউসুফ)।
সভাপতির বক্তব্যে জিএসডিও’র চেয়ারম্যান মো. হাসানুজ্জামান বলেন, জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সামাজিক প্রতিষ্ঠান। সংস্থাটি শিক্ষা প্রসার, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে চিকিৎসা সেবা, অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.