
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও-০১ আসনে একটি দলের মনোনীত প্রার্থীর ব্যানার নষ্টের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সচেতন মহলের মতে, ঘটনাটিকে রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে, যা উদ্দেশ্যপ্রণোদিত ও দুরভিসন্ধিমূলক হতে পারে।
এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক ও সচেতন মহলের বক্তব্য, প্রত্যক্ষ প্রমাণ ছাড়া কোন দল কিংবা দলটির ব্যাক্তির বিরুদ্ধে দায় চাপানো রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। তারা বলেন, দীর্ঘদিন ধরে ত্যাগ, সংগ্রাম ও আদর্শনির্ভর রাজনীতির সঙ্গে যুক্ত একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতার বিরুদ্ধে সোসিয়াল মিডিয়ায় মন্তব্য করছে যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে প্রমাণহীন অভিযোগ রাজনৈতিক সংস্কৃতির জন্য উদ্বেগজনক।
তারা আরও বলেন, এই ঘটনার দায়ভার কেউ স্বীকার করেনি এবং জড়িত কে —এর যেমন নির্দিষ্ট প্রমাণ নেই, তেমনি অন্য কোনো রাজনৈতিক দল কিংবা তৃতীয় পক্ষ সম্পূর্ণভাবে দায়মুক্ত—এমন নিশ্চিত তথ্যও পাওয়া যায়নি। ফলে একতরফাভাবে কোনো দলের ওপর দায় চাপানো যুক্তিসংগত নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সচেতন মহলের দাবি, ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের জন্য নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত জরুরি। দোষী যে-ই হোক কিংবা অন্য কোনো পক্ষ—তাদের আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবেই রাজনৈতিক অঙ্গনে আস্থার পরিবেশ সৃষ্টি হবে এবং জনগণ সত্যের মুখোমুখি হতে পারবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.