
মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর
ইউনিয়নের গুজিশহর ফুটবল মাঠে জামাতী ইসলামের নির্বাচনী প্রচারণা জনসভা অনুষ্ঠিত হয়েছে
রবিবার (১লা ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গুজিশহর ফুটবল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
উক্ত জনসভায় বাহাদুরপুর ইউনিয়নের জামায়াতী ইসলামের সভাপতি জহুরুল ইসলাম শাহীন এর সভাপতিত্বে ও বাহাদুরপুর ইউনিয়ন জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত ইসলামের মনোনীত পদপ্রার্থী অধ্যক্ষ মাহাবুবুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুল আলম বলেন, আমরা যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হতে পারি তাহলে আমাদের দল বেকারদের আর বেকারত্ব থাকতে দিবেন না তাদেরকে সুদ মুক্ত ঋণ প্রদান করবেন ।
যাতে করে তারা স্বাবলম্বী হতে পারে । তিনি আরও বলেন, আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে আমি আপনাদের কথা দিচ্ছি ,সরকার যে সকল বরাদ্দ দিবে
সে সমস্ত বরাদ্দের টাকা ১০০% কাজ করব, কোন প্রকার দুর্নীতি করবো না এটি আমার অঙ্গীকার। ১২ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচনে আপনারা সকলেই ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন ,যাতে করে ভোটে কোনো প্রকার কারচুপি না করতে পারে ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, নওগাঁ জেলা কর্ম পরিষদের সদস্য নওশাদ আলী, নিয়ামতপুর উপজেলা জামায়াত ইসলামের আমীর আফজাল হোসেন, এ্যাডভোকেট এস এমন জোবায়ির,NCP দলের কেন্দ্রীয় যুগ্ম সচিব নিশাত আহমেদ,সুলতান মাহমুদ, ডাঃ ইব্রাহিম হোসেন প্রমুখ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.