ইকবাল হোসেন
প্রতিনিধি, ত্রিশাল।
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ডা. মাহাবুবুর রহমান লিটনের বিজয় নিশ্চিত করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ত্রিশাল পৌরসভার ৫নং ওয়ার্ডের কেরানীবাড়ি মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ত্রিশাল পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রুবায়েত হোসেন শামীম মন্ডল এবং সঞ্চালনা করেন ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ আলী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ডা. মাহাবুবুর রহমান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল পৌর বিএনপির সভাপতি আলেকচান দেওয়ান, ত্রিশাল পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন মিলন এবং ত্রিশাল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান যুবনেতা মাজাহারুল আলম জুয়েল মন্ডল। এছাড়াও সভায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীসহ স্থানীয় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ডা. মাহাবুবুর রহমান লিটনের বিজয় নিশ্চিত করতে সবাইকে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.