
বাবলু শেখ রাজবাডীঃ
রাজবাড়ীতে সরকারি কর্মচারীরা ৯ ম পে - স্কেলের বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০টার সময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা কর্ম বিরতি পালন করেন এ সময় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে অংশগ্রহণ করেন তারা ।
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে একটি বিক্ষোভ সমাবেশ করা হয় , বিক্ষোভটি জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে মানববন্ধনে অংশ নেন , এ সময় নেতারা বলেন দিন দিন দ্রব্যমূল উদ্যগতি ও বৃদ্ধি পেলেও আমাদের বেতন বৃদ্ধি পায় না ।
এ সময় নেতারা বলেন সরকার আমাদের পে স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও বিভিন্ন অজুহাতে তালবাহানা দেখিয়ে কালক্ষেপণ করছে , অবিলম্বে কর্মচারীদের পে স্কেল বাস্তবায়ন না করা হলে ৬ ই ফেব্রুয়ারি ঢাকা শহীদ মিনার চত্বরে কর্মবিরতি সহ এক বিশাল বিক্ষোভ সমাবেশ করা হবে । পে স্কেল দাবি আদায় ও বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন নেতারা । মানববন্ধন শেষে বিক্ষোভ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে পুনরায় বক্তব্য দেন নেতারা ।
,এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা দাবী আদায় ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জেল হোসেন, মোহম্মাদ শফিকুল ইসলাম, ইলিয়াস মাহমুদ সহ অন্যান্য নেতা কর্মী ও কর্মচারীবৃন্দ্ররা ।
একই দাবিতে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী ঐক্য পরিষদের রাজবাড়ী জেলা শাখার ব্যানারে সকাল ১০ঃ৩০ মিনিটে সুন্দরবন এক্সপ্রেস আটকে দিয়ে দাদি আদায়ের বিক্ষোভ কর্মসূচি পালন করেন রেলওয়ে শ্রমিকরা , এ সময় শ্রমিকরা রেল লাইনের উপরে শুয়ে দাবি আদায়ের স্লোগান দিতে থাকে পরবর্তীতে মানববন্ধনে অংশ নেন তারা , অবিলম্বে সরকারকে পে স্কেল বাস্তবায়ন করার দাবি জানান শ্রমিকরা, দাবি আদায় বিলম্ব হলে ৬ ফেব্রুয়ারি ঢাকা শহীদ মিনার চত্বরে লাগাতার বৃহত্তম আন্দোলনের ঘোষণা দেন নেতারা ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.