
ইকবাল হোসেন
প্রতিনিধি, ত্রিশাল।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিং-৭ (ত্রিশাল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী,ডাঃ মাহবুবুর রহমান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে ত্রিশালের পৌর এলাকায় এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ ফেব্রুয়ারি, রবিবার সন্ধ্যায় ত্রিশাল বাজারের সানাউল্লাহ মার্কেটে ত্রিশাল বাজারের ব্যবসায়ীদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। ত্রিশাল পৌরবাসীর ভবিষ্যৎ কর্ণধার ও ত্রিশাল পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রুবায়েত হোসেন শামীম মন্ডল এর উদ্যোগে উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ত্রিশাল পৌর বিএনপির নেতা হুমায়ুন কবির রাজু।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ত্রিশাল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মামুনুর রশীদ দিপক, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহাবুব মোর্শেদ সজল, ত্রিশাল পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রবি, পৌর বিএনপির নেতা মাসুদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হক বাদশা, শরিফুল ইসলাম, ইদ্দিস আলী, জুয়েলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তারা ব্যবসায়ী সমাজসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে বিএনপির প্রার্থী ডাঃ মাহবুবুর রহমান লিটন ভাইয়ের পক্ষে কাজ করার আহ্বান জানান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.