
ইকবাল হোসেন
প্রতিনিধি: ত্রিশাল
ডা. মাহবুবুর রহমান লিটন–এর গ্রামের বাড়িতে এই ফুলেল শুভেচ্ছা জানাতে গেছেন ময়মনসিংহ বিভাগীয় শ্রমিকদলের দপ্তর সম্পাদক ও ত্রিশাল উপজেলা শ্রমিকদলের সংগ্রামী সভাপতি ফিরুজ নুন ও বিপ্লবী সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন শোভাসহ সংগঠনের উপজেলা,পৌর,ইউনিয়ন,ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা।
১৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে ত্রিশালের নিজ গ্রামে নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটনের বাসভবনে গিয়ে এ শুভেচ্ছা বিনিময় করেন নেতারা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা,পৌর,ইউনিয়ন,ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা।
শুভেচ্ছা বিনিময়কালে শ্রমিকদল নেতারা বলেন, ত্রিশালের উন্নয়ন ও জনকল্যাণে নবনির্বাচিত সংসদ সদস্যের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। তারা ডা. লিটনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে তার সফলতা প্রত্যাশা করেন।
ডা. মাহবুবুর রহমান লিটন এ সময় উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং ত্রিশালবাসীর কল্যাণে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও কুশল বিনিময়ের মাধ্যমে সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.