
শহিদুল ইসলাম:
নতুন প্রত্যাশা আর নানা আলোচনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার।
মঙ্গলবার (১৭-ই ফেব্রুয়ারি) বিকাল ৪টার পর মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ পড়ান।
শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবন এলাকায় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এছাড়া ভারত, পাকিস্তান, নেপালসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেন।
শপথ পাঠ করা ২৫ জন পূর্ণমন্ত্রী হলেন—
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, আবু জাফর মো. জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আফরোজা খানম রিতা, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম, শেখ রবিউল আলম, মোহাম্মদ আমিন উর রশীদ এবং খলিলুর রহমান।
শপথ শেষে প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্যে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করবে।
নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শিগগিরই অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সেখানে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন এবং সরকারের অগ্রাধিকার কর্মসূচি চূড়ান্ত করা হবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.