
ইকবাল হোসেন
প্রতিনিধি,ত্রিশাল
ময়মনসিংহের ভালুকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেখা গিয়েছিলো এক ব্যতিক্রমী প্রচারণার চিত্র। উপজেলার এক নারী উদ্যোক্তা সাথী তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আসা ক্রেতাদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আলোচনায় এসেছিলেন।
জানা যায়, সাথী দীর্ঘদিন ধরে ভালুকার হবিরবাড়ি স্কায়ার মাস্টরবাড়ি বাজার এলাকায় একটি পার্লারের ব্যবসা পরিচালনা করে আসছেন। নির্বাচনী আমেজ শুরু হওয়ার পর থেকেই তিনি তার দোকানে আসা প্রতিটি ক্রেতার সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি ভোটের কথাও তুলতেন। পণ্য কেনাবেচার ফাঁকে তিনি হাসিমুখে বলতেন, “ধানের শীষে একটি ভোট দেবেন কিন্তু!”
স্থানীয়রা জানান, প্রচারণার এ ভিন্নধর্মী কৌশল এলাকায় বেশ সাড়া ফেলেছিলেন।
সাথী বলেন, তিনি ধানের শীষের ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর প্রার্থীর গোপনে প্রচারক ছিলেন,উপজেলাদ মহিলা বিএনপি দলের শামিমা আক্তার এর মতাদর্শ থেকে তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইতেন। তিনি আরও বলেন বিএনপির দু:সময়ে তিনি তার নেত্রীর আদর্শ বুকে ধারনে রাজ পথে মিছিলের প্রথম সাড়িতে ছিলেন,
ভালুকা আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ধানের শীষের প্রার্থীর সমর্থকদের মধ্যে প্রচারণা জোরদার করা হয়েছিলো। মাঠসভা, উঠান বৈঠক, সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি এবার ব্যবসা প্রতিষ্ঠানে সরাসরি ভোট চাওয়ার ঘটনাও আলোচনায় এসেছে। এর মধ্যেই সাথীর মতো ব্যতিক্রমী প্রচারণা ভালুকার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছিলো।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.