
কেরানীগঞ্জ প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে এতিমখানার শিক্ষার্থীদের সঙ্গে ইফতারে অংশ নিয়েছেন আমান উল্লাহ আমান। তিনি ডাকসুর সাবেক ভিপি, সাবেক মন্ত্রী এবং ঢাকা-২ আসন থেকে পঞ্চমবারের মতো জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নে অবস্থিত জামিয়া আরাবিয়া মাহফুজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার আয়োজিত ইফতার মাহফিলে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি এতিম শিক্ষার্থীদের সঙ্গে একই সারিতে বসে ইফতার করেন এবং তাদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন।
ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং তাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠান শেষে তিনি মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক খোঁজখবর নেন। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.