
কেরানীগঞ্জ প্রতিনিধি:
মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে গ্রামীণ উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং বন্যা ও জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি চালু করেন। সেই কর্মসূচির অংশ হিসেবে কেরানীগঞ্জ উপজেলার জয়নগর এলাকায় খাল খনন করা হয়।
পরবর্তীতে ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া জয়নগরে পুনরায় খাল খনন কর্মসূচি চালু করেন, যা স্থানীয় কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে।
এই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে খাল খনন কর্মসূচিকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেন। এর ফলশ্রুতিতে কেরানীগঞ্জের জয়নগরে আবারও খাল খননের কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বাড়বে, সেচ ব্যবস্থার উন্নতি হবে এবং জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সোমবার (২৩-ই ফেব্রুয়ারি) জয়নগর, তারানগর ইউনিয়নে চলমান খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য, ডাকসুর সাবেক ভিপি ও সাবেক মন্ত্রী আমানউল্লাহ আমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
পরিদর্শনকালে তারা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে খাল খনন কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ কর্মসূচি বাস্তবায়িত হলে এলাকার কৃষি ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.