
নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেছেন।
সোমবার (২৩-ই ফেব্রুয়ারি) সকাল ৯টায় প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে পৌঁছালে সশস্ত্র বাহিনী প্রধানগণ তাঁকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরে সেখানে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী।
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর এ সফর ও আনুষ্ঠানিক কার্যক্রমকে সশস্ত্র বাহিনী বিভাগে একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.