
মোঃ মনিরুজ্জামান তালুকদার
উপজেলা প্রতিনিধি,কলাপাড়া (পটুয়াখালী)।
২৪ ফেব্রুয়ারী ২০২৬ তারিখ বেলা ১১:৩০ ঘটিকায় পটুয়াখালী ডিসি অফিস সম্মেলন কক্ষে কেয়ার এলার্ট প্রকল্পের ফেজআউট ও লার্নিং শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন এডিসি (রেভিনিউ), সহকারী কমিশনার, ডিআরআরও (DRRO), জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউ পি সদস্যবৃন্, এবং UDMC ও WDMC সদস্যবৃন্দ।
কেয়ার এলার্ট প্রকল্পের প্রকল্প কর্মকর্তা নাজমুল হোসাইন প্রকল্পের সার্বিক কার্যক্রম, অর্জন ও শিক্ষণীয় বিষয়সমূহ উপস্থাপন করেন।
অংশগ্রহণকারীরা প্রকল্পের কার্যক্রমকে সফল হিসেবে উল্লেখ করেন ।
সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আজকের সভার একটা রেজ্যুলেশন করে দাতা সংস্থার নিকট পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয় যাতে করে ভবিষ্যতে কেয়ার এলার্ট প্রকল্প এর কার্যক্রম অব্যাহত রাখা হয় এবং কর্ম এলাকা বৃদ্ধি করা হয় ।
লালুয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শওকত হোসেন তপন বিশ্বাস বলেন শতভাগ স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে থেকে জাগোনারী কেয়ার এলার্ট প্রকল্প বাস্তবায়ন করেছে ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করার জন্য জাগো নারী এবং কেয়ার বাংলাদেশ কে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.