বাবলু শেখ রাজবাড়ীঃ
রাজবাড়ী সদর উপজেলা রামকান্তপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বেথুলিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে রবিবার ২৩ শে ফেব্রুয়ারি ২০২৬ সকাল ৭:০০ টার দিকে প্রতিপক্ষের হামলায় ১৭ জন আহত হয়, এলাকাবাসী দ্রুত আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করলে মোঃ আতর আলী শেখ নামে একজনের অবস্থা আশঙ্কজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন , ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আতর আলী শেখ মৃত্যুবরণ করেন । এ সময় মৃত্যুর খবর শুনে মুহূর্তে এলাকায় নেমে আসে শোকের ছায়া । রাজবাড়ী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার নুরুল ইসলাম আযম বলেন আমি ডিউটিরত থাকা অবস্থায় সকাল হইতে এক এক করে মারামারি সংক্রান্ত বিষয়ে আহত রোগীরা আসতে থাকে এর মধ্যে পুরুষ ১১ জন নারী ৫ জন কে ভর্তি করা হয়, একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় । এ সময় আহত রোগীদের বিভিন্ন স্থানে ফুলা জখম ও আঘাতের চিহ্ন সহ ইনজুরি দেখা যায়, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বড় ধরনের হ্যাক্সার হয়েছে কিনা জানা যাবে ।
রামকান্তপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি শামসুল হক সূর্যর নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসীদের মাধ্যমে আতর আলী শেখ ও রজব আলী শেখ এর বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে নারী পুরুষ সহ ১৭ জনকে গুরুতর আহত করে পালিয়ে যায় সূর্যসহ তার বাহিনী ।
এ বিষয়ে মোঃ রজব আলী শেখ পিতা মৃত মাইন উদ্দিন শেখ গ্রাম বেথুলিয়া বাদী হয়ে রাজবাড়ি সদর থানায় ২১ জনের নাম উল্লেখ করে ৩০ থেকে ৩৫ জনের অজ্ঞাত আসামী করে ২৩ শে ফেব্রুয়ারি একটি মামলা দায়ের করেন ।
মামলায় উল্লেখ করা হয়, ১০ লক্ষ টাকাসহ লুটপাট এবং বাড়িঘর জ্বালাও পুরাও সহ ভাঙচুর করা সহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালানো হয় ।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন আসামিদের ধরতে পুলিশে অভিযান অব্যাহত রয়েছে এবং লাশ পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.