
ওহাব সরকার:
গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩২ কেজি গাঁজাসহ স্বামী মোঃ শওকত আলী ও স্ত্রী মোছাঃ আবেদা গ্রেফতার।
শনিবার (২৮ ফেব্রুয়ারী) দিন গত রাত আনুমানিক সাড়ে ১২ টার সময় বগুড়া সদর উপজেলার মাটিডালি বিমান মোড় এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের গোপন তথ্য ভিত্তিতে কুড়িগ্রাম নাগেশ্বরী এলাকা থেকে ঢাকাগামী নাবিল পরিবহন যাত্রীবাহী বাসে দু'জন যাত্রীবেশে বিপুল পরিমাণ গাঁজা পরিবহন করছেন।
উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ নির্দিষ্ট স্থানে অবস্থান নিয়ে বাসে তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন দুই যাত্রীর কাছ থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেফতার করে ৩২ কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা আসামীরা হলো, স্বামী মোঃ শওকত আলী (৩৮), পিতা মৃত তপসের আলী ও স্ত্রী মোছাঃ আবেদা বেগম (৩১), স্বামী মোঃ শওকত আলী। উভয়ের বাড়ী কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা মৈদম মহিদাশ গ্রামে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান যে, তারা দীর্ঘদিন ধরে যাত্রীবেশে বিভিন্ন রুটে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার অবৈধ গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত আছে। অবৈধ গাঁজা ব্যবসায়ী স্বামী শওকত আলী ও স্ত্রী আবেদার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.