
বাবলু শেখ রাজবাড়ী ঃ
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের আখ ক্রয় কেন্দ্রটি ১৯৮০ সালে স্থাপিত হলে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে এই আখ ক্রয় কেন্দ্রটি, এই অঞ্চলের আখ চাষিরা,আখ চাষে উৎসাহিত হয়ে শত শত বিঘা আখ চাষে ঝাঁপিয়ে পড়েন কৃষকরা ।
বর্তমানে আখের মূল্য বৃদ্ধি করা হলেও নেরুৎসাহিত্য হচ্ছে আখ চাষিরা, আখ চাষে চাষিরা নিরুৎ সাহিত্য বিষয়টি জানতে সরজমিনে গেলে বেরিয়ে আসে ভয়ংকর দুর্নীতির তথ্য ও অনিয়মের চিত্র, যে কারণে ফসলটি লাভজনক হলেও মুখ ফিরিয়ে নিচ্ছেন চাষীরা । চাষীদের সঙ্গে প্রতারণার মাধ্যমে অভিনব কায়দায় দুর্নীতি করছে আখ ক্রয় কেন্দ্রের ইনচার্জ, অভিযোগ একাধিক কৃষকের । বসন্তপুর ইউনিয়নের মজলিসপুর গ্রামের আখ ক্রয় কেন্দ্রের সিআইসি মোঃ আনিসুর রহমানের নিকট অভিযোগের সত্যতা জানতে আখ ক্রয় কেন্দ্রে একাধিকবার গিয়ে তাকে অফিসে পাওয়া যায়নি, কেন্দ্রের মৌসুমী ক্রয়ায়ী ( ডাবলু সি ) শহীদুর রহমান অভিযোগের সত্যতা স্বীকার করলেও সি,আই,সি বলছে তাল বাহানার কথা । ১২০০ কেজিতে ৩০ মন,কৃষকের ভাষায় এক পুঁজি, প্রতি পুঁজির মূল্য ৭৩২৮ টাকা প্রতি কেজির মূল্য ৬ টাকা ১২ পয়সা , কৃষকের নিকট হতে গাড়ি প্রতি ধলতা বাবদ নেয়া হয় ৪০ থেকে ৫০ কেজি ।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক এই ধলতা দিতে অনিচ্ছুক প্রকাশ করলেও হয়রানীর ভয়ে প্রতিবাদ করতে পারছে না চাষীরা । আখ বহনকারী চালক মোঃ হালিম শেখ সহ একাধিক চালক ও কৃষক ধলতা নেয়ার বিষয়ে সত্যতা নিশ্চিত করেন ।
জানতে চাইলে সিআইসি মোঃ আনিসুর রহমান বলেন ঘাটত্রী পূরণে( শর্টেজ) হিসাবে মিল কর্তৃপক্ষ ০০৫ পয়েন্ট ভর্তুকি প্রদান করলেও কৃষকের নিকট হতে নেয়া হয ধলতা, ধলতা নেয়ার বিষয়ে মিল কতৃপক্ষের কোন নির্দেশনা ও অনুমোদন দেখাতে পারিনি সিআইসি আনিসুর রহমান । একই স্থানে ১৪ বছর কর্মরত থাকায় স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পর্ক রয়েছে আনিসুর রহমানের, যে কারণে প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস রাখেনা কৃষকরা, এই অনিয়ম দুর্নীতি হতে পরিতান চায় কৃষকরা।
মধুখালী মিলের সাবযোন প্রধান উপ সহকারী মোঃ শাহ জালাল বলেন আখ চাষীদের নিকট হতে সরাসরি ধলতা নেয়ার কোন নিয়ম নেই ।
বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বলেন এক সময় শত শত বিঘা আখ চাষ করতেন বসন্তপুরের কৃষকরা, চাষীদের সঙ্গে অনিয়ম ও ধলতা নেয়ার বিষয়ে অভিযোগ পেলে ঊর্ধ্বতন কতৃপক্ষকে অবগত করে অনিয়মের ব্যবস্থা গ্রহণ করা হবে।
বসন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ হোসেন পাটোয়ারী ক্যামেরায় কথা বলতে অস্বীকৃতি জানিয়ে বলেন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে চাষিরা ফুঁসে ওঠার আগেই কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের দাবী জানান তিনি ।
রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সদস্য মোঃ সাজেদুল বিশ্বাস বলেন বসন্তপুর আখ ক্রয় কেন্দ্রের সি আই সি আনিসুর রহমান ১৪ বছর একই স্থানে কর্মরত থাকায় স্থানীয় রাজনীতির সঙ্গে হয়তোবা জড়িয়ে পড়তে পারে,অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে কতৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি এই নেতার ।
বসন্তপুর আখ ক্রয় কেন্দ্রের অনিয়ম-দুর্নীতির বিষয়ে জানতে সিআইসি আনিসুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফরিদপুর মধুখালী মিলে রয়েছেন বলে দুই একটি প্রশ্নের দায় সারা উত্তর দিয়ে ফোনটি অন্য সংবাদ কর্মীকে ধরিয়ে দেন ।
বসন্তপুর ইউনিয়নের ভুক্তভোগী চাষীরা এই সিআইসি কে প্রত্যাহারের দাবি জানিয়ে, বসন্তপুর আখ ক্রয় কেন্দ্রে নতুন সিআইসি নিয়োগের দাবি চাষীদের ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.