
ইকবাল হোসেন
প্রতিনিধি, ত্রিশাল
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নজরুল অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়া–এর রূহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ত্রিশাল উপজেলা ও পৌর বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা বিএনপির নেতা ফেফজুর রহমান বাবুল। সঞ্চালনা করেন ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজহারুল ইসলাম।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল আমিন খসরু।
এ সময় আরও উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন, কেন্দ্রীয় তাঁতি দলের সদস্য আব্দুল্লাহ আল মামুন সরকার, ত্রিশাল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাব্বির আহমেদ রনি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজহারুল ইসলাম, সাজ্জাদুল ইসলাম, সজীব, সুজন মাহমুদ, ত্রিশাল উপজেলা রাত্রী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আজিজুল ইসলাম, ত্রিশাল উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ফরিদুল ইসলাম শ্যামল ও সদস্য সচিব ওবায়দুল হক মিলন, এবং পৌর স্বেচ্ছাসেবক দল নেতা সুমন মাহমুদ।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত নেতাকর্মীদের অংশগ্রহণে ইফতার পরিবেশন করা হয়।
আয়োজকরা বলেন, দেশ ও জাতির কল্যাণ কামনায় এবং দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা জানাতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.