
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর শহরের বিসিক শিল্পনগরী এলাকার একটি কোল্ডস্টোরেজের পাশের বাড়িতে বেড়াতে এসে শাহাদাৎ মীরা নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় শাহ আলম জমাদ্দারের মেয়ের স্বামী বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন আগে তিনি শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। গতকাল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা রেফার করেন। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী মরিয়ম বলেন, তার স্বামী কয়েকদিন ধরে তাদের বাড়িতেই অবস্থান করছিলেন এবং অসুস্থ হয়ে পড়ার পরপরই চিকিৎসার ব্যবস্থা করা হয়।
তবে স্থানীয় কয়েকজনের দাবি, মৃত্যুর ঘটনা স্বাভাবিক নয়। তারা সন্দেহ প্রকাশ করে বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ডও হতে পারে। এমনকি কেউ কেউ অভিযোগ করেন, নিহতের পরিবার আর্থিক লেনদেনের মাধ্যমে প্রকৃত ঘটনা গোপন করার চেষ্টা করছে। যদিও এসব অভিযোগের পক্ষে এখনো কোনো আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি।
বর্তমানে মরদেহ তার নিজ বাড়িতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তদন্তের প্রস্তুতি চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.