
উপজেলা প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরায় একটি ফৌজদারি মামলায় কারাগারে থাকা আসামির বাড়িতে লুটপাট চালানোর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ৭'জনকে বিবাদী করে জাজিরা থানায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। তবে লুটের অভিযোগ অস্বীকার করে কাউন্টার মামলা দেয়ার জন্য নাটক সাজানো হয়েছে বলে পাল্টা অভিযোগ করেছে অভিযুক্তরা।
গত রোববার (২-মার্চ) রাতে উপজেলার জয়নগর ইউনিয়নের খান কান্দি (নদীর উত্তর পাড়) গ্রামের মৃত আলী হোসেন খানের ছেলে সুজন খান (৪৫) এর বাড়িতে এ লুটের ঘটনা ঘটে। সুজন খান শনিবার (১-ফেব্রুয়ারি) থেকে গ্রেফতার হয়ে কারাগারে আছেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সুজন খানের আপন চাচা নূর হোসেন খান (৬৫) এর নেতৃত্বে তার তিন ছেলে সোহেল খান (৪০), রুবেল খান (৩৮), বেলায়েত খান (৩৬), ও তার আরেক চাচা নুরুল হক খান (৬০) ও তার দুই ছেলে রিঙ্কু খান (২৮) ও হৃদয় খান (২৬) এ রাতের আধারে এ লুটপাট চালানো হয়।
তবে অভিযোগ অস্বীকার করে নূর হোসেন খানের ছেলে সোহেল খান জানান, কিছুদিন আগেই সুজন খান ও তার ভাইয়েরা রিঙ্কু ও হৃদয়কে মেরে আহত করে। ওই ঘটনায় মামলা করায় ক্ষুদ্ধ হয়ে কাউন্টার মামলা দিতে তারা এ ঘটনা ঘটিয়েছে।
এদিকে চুরি যাওয়া একটি সুকেশ এর ভাঙা অংশ জয়নগর বাজারের ফজলু বাঘার ভাঙারি দোকানে পাওয়া গেছে, যা রিঙ্কু তার কাছে বিক্রি করেছে বলে দাবি করেন দোকানী।
এসব বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহাদাত হোসেন জানান, লুটের ঘটনায় এখন পর্যন্ত দু'জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ভাঙারি ব্যাবসায়ী ফজলু বাঘাকেও আটক করা হয়েছে। তবে তাকে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.