বিশেষ প্রতিনিধি:
কেরানীগঞ্জে বিনা অনুমতিতে ফসলি জমির মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলার রুহিতপুর ইউনিয়নের মুগারচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ মনির হোসেন নামের এক ব্যক্তিকে ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন ২০২৩ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বুধবার (৪-ই মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুকের নির্দেশনায় কেরানীগঞ্জ মডেল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া অভিযানের নেতৃত্ব দেন। এ সময় কেরানীগঞ্জ মডেল থানাধীন সোনাকান্দা পুলিশ ফাঁড়ির একটি টিম প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদান করে।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া বলেন, ফসলি জমির মাটি কাটা সম্পূর্ণ বেআইনি এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তিনি সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.