
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচর গ্রামে সাথী আক্তার (২৫) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকাল ৮টার দিকে পরিবারের সদস্যরা ঘরের দরজা খুলে সাথী আক্তারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি পুলিশকে জানানো হয়।
নিহতের স্বজনদের অভিযোগ, সাথীর স্বামী কাইয়ুম বেপারী প্রবাসে থাকায় সেই সুযোগে শ্বশুর গোলাম বেপারী তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় অপমান ও লোকলজ্জার ভয়ে মানসিকভাবে ভেঙে পড়ে একপর্যায়ে সাথী আক্তার আত্মহত্যার পথ বেছে নেন।
নিহতের পরিবার দাবি করছে, এটি একটি পরিকল্পিত ঘটনা। তারা অভিযুক্ত গোলাম বেপারীসহ আত্মহত্যায় প্ররোচনার সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এদিকে এলাকাবাসীর অভিযোগ, ঘটনাটি আত্মহত্যা হিসেবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে ধর্ষণের অভিযোগের সত্যতা উদঘাটন এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.