
বিশেষ প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী ও মানবাধিকার সংস্থা Humanity's Walls Public Welfare Society কর্তৃক পরিচালিত ফিউচার মডেল স্কুল (ফ্রী স্কুল) এর মানবিক উদ্যোগে সমাজের নিম্ন আয়ের কর্মহীন, সুবিধা বঞ্চিত ৩০০ পরিবার ও ২০০ শিক্ষার্থীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী ও মানবাধিকার সংস্থা Humanity's Walls Public Welfare Society কর্তৃক পরিচালিত ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান “ফিউচার মডেল স্কুল।
রবিবার ১৫-ই মার্চ (২৫ রমজান) বিকেল ৩ ঘটিকায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক কর্মী ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সংস্থার চেয়ারম্যান এম, এস, এ রেজা-এর সভাপতিত্বে সার্বিক পরিচালনা করেন সংস্থার মহাসচিব শহিদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সারিবা সুলতানা সুমি
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সহ-সভাপতি সাইদুর রহমান আংকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির অন্যতম সদস্য ও জনতার চেয়ারম্যান সামছুল হক লিটন।
এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুল হাসান (কামাল) সভাপতি বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কেরানীগঞ্জ উপজেলা শাখার,
মোঃ মনির হোসেন খান ম্যানেজিং ডাইরেক্টর, প্রিয় বাংলা লিফট
ডাঃ রুমি আকরাম, চেয়ারম্যান গ্লোরি টয়লেট্রিজ।
অনুষ্ঠানের শুরুতে সঞ্চালক ও স্কুলের প্রধান শিক্ষক সাবিরা সুলতানা সুমি উপস্থিত সকল অতিথি ও উপকারভোগীদের স্বাগত জানিয়ে বলেন
পবিত্র রমজান মাস আমাদের সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সেই চেতনা থেকেই Humanity's Walls Public Welfare Society দীর্ঘদিন ধরে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে এবং ঝরে পরা শিশুদের স্কুলগামী করার লক্ষে আজকের এই ঈদ উপহার বিতরণ কর্মসূচি সেই ধারাবাহিকতারই অংশ।
সম্মানিত অতিথি কামরুল হাসান কামাল বলেন, “ফিউচার মডেল স্কুল" শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি মানবিক উদ্যোগের প্রতীক। দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা সত্যিই প্রশংসনীয়।
বিশেষ অতিথি সামছুল হক লিটন তার বক্তব্যে বলেন, "সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। Humanity's Walls Public Welfare Society যেভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করছে তা সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত।
প্রধান অতিথি সাইদুর রহমান আংকু বলেন, “এই ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধকে আরও শক্তিশালী করে। যারা অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করছেন তারা সত্যিই প্রশংসার দাবিদার।
সংস্থার মহাসচিব শহিদুল ইসলাম বলেন “ঈদ আনন্দ সবার জন্য। সমাজের অনেক অসহায় ও কর্মহীন মানুষ আছেন, যারা আর্থিক সংকটের কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হন। তাদের পাশে দাঁড়ানোর সামাজিক দায়িত্ববোধ থেকেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। আমরা চাই সমাজের সামর্থ্যবান ব্যক্তিরাও এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসুন, তাহলে অসহায় মানুষগুলোও ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবেন।
অনুষ্ঠানের সভাপতি ও সংস্থার চেয়ারম্যান এম, এস, এ রেজা তার বক্তব্যে বলেন,
“Humanity's Walls Public Welfare Society প্রতিষ্ঠার মূল লক্ষ্যই হচ্ছে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। সেই লক্ষ্য থেকেই আমরা ‘ফিউচার মডেল স্কুল’ প্রতিষ্ঠা করেছি, যেখানে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে শিক্ষা প্রদান করা হচ্ছে। ভবিষ্যতে আমরা এই কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা নিয়েছি এবং এই সংস্থা সবসময়ই অধিকার বঞ্চিত জনগণের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংস্থার অর্থ-সচিব মোঃ আশিক মন্ডল, সংস্থার কার্যকরী সদস্য মোঃ সোহাগ হাসান এবং মোঃ রিয়াজ আপন।
অনুষ্ঠান সার্বিক সহযোগিতায় ছিলেন সংস্থার সদস্য মোঃ আকাশ মাদবর এবং হাফিজ উদ্দিন অনিম।
অনুষ্ঠান শেষে অতিথিদের উপস্থিতিতে উপকারভোগীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.