
ইকবাল হোসেন
ত্রিশাল (প্রতিনিধি)
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল আমিন খসরু ঈদুল ফিতরের পর ত্রিশাল উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
দলীয় সূত্রে জানা গেছে, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এবং তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নির্ধারিত সময়ে ত্রিশালের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা এতে অংশ নেবেন।
এ বিষয়ে শহিদুল আমিন খসরু বলেন, “ঈদ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে এবং দলের নেতা-কর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আমরা এই আয়োজন করছি।”
তিনি আরও বলেন, দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে এবং ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ রাখতে এ ধরনের মিলনমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে, ত্রিশাল উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মাঝে এ আয়োজনকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তারা আশা করছেন, এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান দলীয় ঐক্যকে আরও সুদৃঢ় করবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.