
রানা মাহমুদ:
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের স্মরণে নিষিদ্ধ ঘোষিত দলের পক্ষে স্টিকার লাগিয়ে পুষ্পস্তবক অর্পণ কালে তিন জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশ।
২৬/০৩/২০২৬ ইং বেলা ০১: ৪০ ঘটিকার সময় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে A-4 সাইজের কাগজে নিষিদ্ধ ঘোষিত দল " বাংলাদেশ আওয়ামিলীগ" শেখ হাসিনার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা লিখে স্মৃতিসৌধের মূল ব্যাধিতে ফুল দেওয়ার সময়
তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন,(১) রকিবুল ইসলাম দুর্জয় (৩২) সাং সিঙ্গাপুর, থানা- গৌরীপুর, জেলা- ময়মনসিংহ, ( ২) মিষ্টি সুভাষ(২৮), সাং- থানা- বাঞ্ছারামপুর, জেলা ব্রাহ্মণবাড়িয়া, (৩) তাহমিনা আক্তার(৪০), স্বামী অজ্ঞাত, সাং- লালবাগ।
গ্রেফতারের পর আসামীদের আশুলিয়া থানায় নিয়ে আসা হয়,
আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.