
মোঃ আব্দুল আজিজ নওগাঁঃ
সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপনের লক্ষ্যে বৃহস্পতিবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের বিভিন্ন কর্মসূচি শুরু হয়। এরপর নিয়ামতপুর উপজেলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে জাতীয় সংসদ সদস্য ৪৬নওগাঁ -১ আসনের এমপি জনাব মোঃমোস্তাফিজুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন, উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম, নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ,উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন । এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে নওগাঁ ৪৬-১ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোঃমোস্তাফিজুর রহমানসহ উপজেলা বিএনপির নেতা কর্মীরা একযোগে পুষ্পস্তবক অর্পণ করেন। তারপর পর্যায়ক্রমে, মুক্তিযোদ্ধা কমান্ড, নিয়ামতপুর থানা, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলের অঙ্গসংগঠন, পুস্পস্তবক অর্পন করেন। এছাড়াও বিভিন্ন সরকারি, আধা-সরকারী, বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক প্রতিষ্ঠান শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে পুস্পস্তবক অর্পণ করে ।এরপর উপজেলা মডেল প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নিয়ামতপুর শাখার সভাপতি মোঃ আব্দুল আজিজ শেখ ও সাধারণ সম্পাদক আইনুল হকসহ উক্ত প্রেসক্লাবের সদস্যগণ শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পণ করেন।
এরপর দিবসটি পালনে সকাল ৯টায় নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন, উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন । এ সময় শান্তির প্রতীক পায়রা ও রঙ্গিন বেলুন উড়ান তিনারা। এরপর সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শিত হয়। তারপর জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন । এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর, সাপাহার, পোরশা, উপজেলার জাতীয় সংসদ সদস্য জনাব মোঃমোস্তাফিজুর রহমান এমপি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন ১৯৭১ সালে যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, তিনারা জাতির শ্রেষ্ঠ সন্তান ,তিনাদের কথা জাতি সারা জীবন মনে রাখবে, আমিও তাদের সর্বোচ্চ সম্মান করি এবং তাদের কথা মনে রাখব, তিনাদের অবদান অতুলনীয় তাই মুক্তিযোদ্ধাদের জন্য আমার পক্ষ থেকে সব ধরনের সাহায্য সহযোগিতা সবসময়ের জন্য থাকবে। তিনি নিয়ামতপুর উপজেলা প্রশাসনকে সুন্দর ও চমৎকার আয়োজনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.