
নিজস্ব প্রতিবেদকঃ
জাকির হোসেন:
সারাদেশের মতো পিরোজপুরেও জ্বালানি তেলের সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে জেলার পরিবহন খাতে, বিশেষ করে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকরা। গত কয়েকদিন ধরে শহরের কোনো পাম্পেই মিলছে না অকটেন। সামান্য পরিমাণ পেট্রোল মিললেও তা পেতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের। পরিস্থিতি সামাল দিতে পাম্পগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
পিরোজপুর জেলা শহরের নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন বলেশ্বর ফিলিং স্টেশনে মোটরসাইকেলের দীর্ঘ সারি। ভোর থেকে লাইনে দাঁড়িয়েও চাহিদামতো তেল পাচ্ছেন না চালকরা। অনেক চালক তেল না পেয়ে মাঝপথেই বাইক ফেলে রেখে গন্তব্যে ফিরছেন। এতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।
ভুক্তভোগী এক বাইক চালক জানান, "ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আছি। দীর্ঘ অপেক্ষার পর সামান্য কিছু তেল পেয়েছি, যা দিয়ে জরুরি কাজও শেষ করা সম্ভব নয়।" আরেক চালক বলেন, তেলের এই সংকট অব্যাহত থাকলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বেড়ে যাবে এবং পণ্য পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে।
এদিকে, পাম্পগুলোতে তেল দেওয়া নিয়ে বিশৃঙ্খলা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাম্পগুলোতে এখন পুলিশের উপস্থিতিতে তেল বিক্রি করা হচ্ছে।
তবে পাম্প মালিকরা জানিয়েছেন, দ্রুতই তেলের সরবরাহ স্বাভাবিক হবে বলে তারা আশা করছেন। সংশ্লিষ্টদের মতে,পামেপর মালাকরা কোটি টাকার হয়ে গেছে ,জ্বালানি সংকট দ্রুত নিরসন না হলে জেলার অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থায় এর বড় নেতিবাচক প্রভাব পড়তে পারে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.