
বাবলু শেখ:
রাজবাড়ী দৌলতদিয়ায় ২৫ শে মার্চ সৌহার্দ্য পরিবহন ফেরিতে উঠতে গিয়ে পদ্মা নদীতে ডুবে মর্মান্তিক দুর্ঘটনায় ২৬ জন বাস যাত্রী নিহতের ঘটনায় রাজবাড়ীর সাহিত্য সাংস্কৃতিক সংগঠন সমূহ নিহতদের স্মরণে এক শোক সভার আয়োজন করে । মঙ্গলবার ৩১ শে মার্চ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সন্ধ্যা ৬টায় শোক সভা অনুষ্ঠিত হয় ।
এস কে আব্দুর রউফ হিটু ও রাজ্জাকুল আলম এর সঞ্চালনায় নিহত পরিবারের সদস্যরা বক্তব্যে বলেন, ফেরি ঘাটে অব্যবস্থাপনা ও পন্টুনে নিম্নমানের রেলিং ও রেলিং এ উচ্চতা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন
তারা। কান্না জনিত কন্ঠে ভারাক্রান্ত হৃদয়ে বলেন এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আর কারো পরিবারের যেন দেখতে না হয় , তারা এ বিষয়ে দ্রুত সরকারের ব্যবস্থা গ্রহণের দাবী জানান , এবং ঘাটে নিরাপত্তা ও দুর্ঘটনা রোধ করতে আইনি ব্যবস্থা গ্রহণের দাবী জানা, এবং দূরত্ব তদন্ত সাপেক্ষে দুর্ঘটনার কারণ খুঁজে বের করে দোষীদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ।
এ সময় শোক সভায় উপস্থিত ছিলেন ডাঃ আবুল হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ আহসানুল করিম হিটু, আহসান হাবিব, আক্কাস আলী, নুরুন্নবী সবুজ, মোঃ কোরবান হোসেন , কাজী কামরুল আলম সহ বিভিন্ন রাজনৈতিক সাহিত্যিক কবি উপস্থিত ছিলেন । স্মরণ সভায় সকলে একযোগে আওয়াস তোলেন মর্মান্তিক দুর্ঘটনা রোধে দ্বিতীয় পদ্মা সেতুর দাবি জানান , দৌলতদিয়া পাটুরিয়া দ্বিতীয় পদ্মা সেতু হলে পদ্মায় ডুবে মর্মান্তিক এই ধরনের দুর্ঘটনা রোধ হবে বলে মন্তব্য করেন বক্তারা, তারা দূরত্ব পদ্মা সেতুর দাবি জানান ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.