
বাবলু শেখ রাজবাড়ী:
'সত্যোর সন্ধানে, মানুষের কল্যাণে' এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার পেশাদার সাংবাদিকদের নিয়ে রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রেসক্লাবের ২০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় কালুখালী আর্চ গার্ডার ব্রিজ সংলগ্ন সাংবাদিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে জিটিভির জেলা প্রতিনিধি ইমরান খানকে সভাপতি ও দৈনিক আইন বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক রাজবাড়ী কন্ঠের উপজেলা প্রতিনিধি আদম আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও কমিটিতে দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি আবু সাঈদকে সিনিয়র সহ-সভাপতি, সাপ্তাহিক মানি লাইন পত্রিকার বিশেষ প্রতিনিধি বিধান কুমার বিশ্বাসকে সহ-সভাপতি, দৈনিক চিত্র পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুস সালাম মিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি রাশেদুল হক মাসুদকে সহ-সাধারণ সম্পাদক, সময়ের কণ্ঠস্বর এর জেলা প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসানকে সাংগঠনিক সম্পাদক, দ্যা ডেইলি ক্যাম্পাস ও দৈনিক নিরপেক্ষ পত্রিকার উপজেলা প্রতিনিধি জুয়েল সরদারকে অর্থ বিষয়ক সম্পাদক, চ্যানেল নাইন এর রিপোর্টার রাজু আহমেদকে দপ্তর সম্পাদক, দেশ টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান (রাজু)কে প্রচার সম্পাদক, দৈনিক ভোরের আলো পত্রিকার জেলা প্রতিনিধি ইমদাদুল হক রানাকে ক্রিড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি সাহিদা পারভীনকে মহিলা বিষয়ক সম্পাদিকা করা হয়।
কমিটিতে কার্য নির্বাহী সদস্যরা হলেন, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি ওয়াজেদ আলী, দৈনিক অধিকরণ পত্রিকার প্রতিনিধি ফারুক হোসেন, দৈনিক সত্যোর সন্ধান পত্রিকার প্রতিনিধি ইসরাইল হাসান (আপন), আই নিউজ বিডি এর জেলা প্রতিনিধি নাফিজ আহমেদ, দৈনিক সময়ের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, দৈনিক জনতার আদালত পত্রিকার প্রতিনিধি আশরাফুল আলম ও দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোনায়েম হেসেন রাজু।
নতুন কমিটির নেতৃবৃন্দ প্রেসক্লাবকে একটি শক্তিশালী ও নিরপেক্ষ সংগঠন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।
নবনির্বাচিত সভাপতি ইমরান খান বলেন, সাংবাদিকদের ঐক্যই আমাদের শক্তি। পেশাদারিত্ব, নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই হবে কালুখালী উপজেলা প্রেসক্লাবের মূল লক্ষ্য।"
সাধারণ সম্পাদক আদম আলী বলেন, স্থানীয় সমস্যা, জনস্বার্থ এবং উন্নয়নমূলক সংবাদ তুলে ধরতে প্রেসক্লাব সক্রিয় ভূমিকা রাখবে।
তারা আরো বলেন, কালুখালী উপজেলা প্রেসক্লাবের প্রতিটি সদস্য উপজেলার পাশাপাশি রাজবাড়ী জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জীবন মান উন্নয়নের স্বার্থে কাজ করবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.