
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পিতার হাতে শিশু সন্তান হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। বুধবার (০১ এপ্রিল ২০২৬) বিকেল ও সন্ধ্যার মধ্যবর্তী সময়ে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশু লাবিব (৪) দীর্ঘদিন ধরে তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বসবাস করছিল। তার পিতা সোহাগ এলাকায় চুরি, ছিনতাই ও মাদক সংক্রান্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এছাড়া তার একাধিক বিয়ের কথাও জানা গেছে।
ঘটনার দিন বিকেলে সোহাগ শ্বশুরবাড়িতে এসে শিশুপুত্র লাবিবকে সঙ্গে নিয়ে যায়। এরপর সন্ধ্যা সাতটার দিকে পার্শ্ববর্তী একটি স্থানে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরিচয় নিশ্চিত করে।
পুলিশের প্রাথমিক তদন্ত ও স্থানীয়দের বক্তব্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, শিশুটিকে তার পিতা সোহাগ হত্যা করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ত্রিশাল থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.