
হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি
বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটি ঘোষণা করায় প্রধান নির্বাচন কমিশনার ও বাংলাদেশ শংযুক্ত শ্রমিক ফেডারশনের সভাপতি মোঃ মোসাদেক হোসেন স্বপনকে অভিনন্দন জানিয়েছে সংগঠনের হাতিয়া উপজেলা শাখা।
এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি, হাতিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ সালাউদ্দিন মাঝি বলেন,
সুষ্ঠু ও সফলভাবে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করায় প্রধান নির্বাচন কমিশনারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। নতুন এ কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে এবং দেশের প্রান্তিক মৎস্যজীবীদের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি নবগঠিত কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে তাদের সার্বিক সফলতা কামনা করেন। পাশাপাশি সংগঠনের উন্নয়ন ও অগ্রগতির জন্য সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি দীর্ঘদিন ধরে দেশের ক্ষুদ্র ও প্রান্তিক জেলে সম্প্রদায়ের কল্যাণে কাজ করে যাচ্ছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.