
রানা মাহমুদঃ
০২ এপ্রিল ২০২৬ খ্রিঃ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানটি কোতয়ালী থানাধীন রাঙ্গামাটি পৌরসভার ০২ নং ওয়ার্ডস্থ দোয়েল চত্বর হতে রিজার্ভ বাজারগামী পাকা রাস্তার উপর জনৈক বাবুলের চায়ের দোকানের সামনে পরিচালিত হয়। এ সময় পুলিশ পরিদর্শক ( নিঃ ) মোঃ মোকলেছুরসহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।
অভিযান চলাকালে ৫০০ ( পাঁচশত ) গ্রাম গাঁজাসহ একাধিক মামলার আসামী মাদক ব্যবসায়ী মোঃ হোসেন ( ৪৮ ), পিতা- মৃত সাহাব মিয়া, সাং- শিমুলতলী ( রূপনগর ), থানা- রাঙ্গামাটি সদর, জেলা- রাঙ্গামাটি পার্বত্য জেলা’কে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানার মামলা নং-০২, তারিখ-০২/০৪/২০২৬ খ্রিঃ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ ( ১ ) সারণির ১৯ ( ক ) ধারায় মামলা রুজু করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
রাঙ্গামাটি জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.