
নিজস্ব প্রতিবেদক:
জিয়ানগরের সাবেক ছাত্রদল নেতার হেফাজত থেকে ৫৮ ব্যারেল চোরাই তেলের ব্যারেল উদ্ধার করেছে ঝালকাঠী সদর থানার পুলিশ। শনিবার রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঝালকাঠী সদর থানার এসআই আসাদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে জিয়ানগরের সেউতিবাড়ীয়া এলাকা থেকে জিয়ানগর সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেসার্স পলাশ এন্টার প্রাইজের ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের হেফাজত থেকে এ ব্যারেল উদ্ধার করে।
জানা গেছে, ঝালকাঠী জেলা সদরের শ্যাডো কনষ্ট্রাকশনের মালিক মেজবা উদ্দিন মিন্টু গত ২৭ ফেব্রুয়ারী চট্টগ্রামের রফিক এন্টারপ্রাইজ থেকে রাস্তার কাজের জন্য ২৫ ব্যারেল ব্যারেল ক্রয় করেন। ০২ মার্চ ঝালকাঠী থেকে উক্ত বিটুমিন চুরি হয়ে যায়। এ ব্যাপারে ঠিকাদার মেজবা উদ্দিন বাদী হয়ে ০৫ মার্চ ঝালকাঠী সদর থানায় একটি চুরি মামলা করেন। মামলা নং ০৫। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুল ইসলাম সিসিটিভির ফুটেজ থেকে চোরাইমাল পরিবহনের ট্রাক সনাক্ত করে ট্রাক চালককে আটক করে। পরে ট্রাকচালকের দেওয়া তথ্যমতে শনিবার রাতে এ চোরাই ব্যারেল উদ্ধার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) এসআই আসাদুল ইসলাম জানান, সিসিটিভির ফুটেজ থেকে একজনকে সনাক্ত করে তার দেওয়া তথ্যমতে পিরোজপুর জিয়ানগরের সেউতিবাড়ীয়া গ্রাম থেকে মেসার্স পলাশ এন্টারপ্রাইজের ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের হেফাজত থেকে এ ২৫ ব্যারেল উদ্ধার করা হয়েছে। আমরা তার কাছে কাগজপত্র চাইবে, তিনি কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
মেসার্স পলাশ এন্টারপ্রাইজের ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদার সাংবাদিকদের জানান, উদ্ধার করা ৫৮ ব্যারেল ব্যারেল মধ্যে ৩৩ ব্যারেল জ্বালানি তেলের কাগজপত্র তিনি দেখাতে পারবেন। বাকি ২৫ ব্যারেল তার জ্বালানি তেলের সাথে কে বা কারা রেখেছে তা তিনি জানেন না। পুলিশ তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে বলেও পলাশ সাংবাদিকদের কে জানান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.