
মোঃ আব্দুল আজিজ শেখ,
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে, সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় ০৭ এপ্রিল ২০২৬ ইং তারিখে নিয়ামতপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্হাপনা কার্যক্রম বাস্তবায়নে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় GO4IMPact প্রকল্পের আওতায় শিক্ষামূলক পরিদর্শন থেকে অনুপ্রাণিত হয়ে ইউনিয়ন পরিষদসমূহ কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা এবং অভিজ্ঞতা বিনিময় করা হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছা: মুর্শিদা খাতুন, উপজেলা নির্বাহী অফিসার, নিয়ামতপুর উপজেলা। কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার, মো: রফিকুল ইসলাম। আরও উপস্হিত ছিলেন মো: বাবুল আক্তার (সহকারী প্রকৌশলী,জনস্বাস্হ্য), মো: তারেক আজিজ (সহকারী প্রকৌশলী, বিএমডিএ) সহ নিয়ামতপুর উপজেলার চেয়ারম্যানগণ, প্রশাসনিক কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও উদ্যোক্তাগণ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.