
রানা মাহমুদঃ
নরসিংদীর রায়পুরা থানাধীন মাহমুদাবাদ এলাকায় পৃথক দুটি অভিযানে ৫ কেজি গাঁজা ও ১০০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রায়পুরা থানা পুলিশ।
৬ই এপ্রিল,সোমবার দিবাগত রাতে মাহমুদাবাদ লিজা জর্দ্দা ফ্যাক্টরির সামনে চেকপোস্ট ডিউটি চলাকালীন এসআই (নিঃ)/মোঃ তাজুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স গোলাম সারোয়ার (২৭) নামে এক যুবককে তল্লাশি করেন। এসময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ টাকা। গ্রেফতারকৃত সারোয়ার চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার কৃষ্ণপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।
একই স্থানে আজ ৭ই এপ্রিল,মঙ্গলবার দুপুরে দ্বিতীয় অভিযানটি পরিচালনা করেন এসআই (নিঃ)/জয় কুমার পাল টিটু। গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ১০০০ (এক হাজার) পিস ইয়াবাসহ মোঃ জহিরুল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। জহিরুল কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ঘোড়াকান্দা মোড় এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রায়পুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.