
রানা মাহমুদঃ
শেরপুর-৩ (শ্রীবরদী ও ঝিনাইগাতি) সংসদীয় আসনের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে নির্বাচনী এলাকার বিভিন্ন ভোট কেন্দ্রসমূহ ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণ করা হয়েছে।
বুধবার (০৮ এপ্রিল) সন্ধ্যা ৭:৩০ ঘটিকা থেকে শ্রীবরদী ও ঝিনাইগাতি নির্বাচনী এলাকার ভোট কেন্দ্রসমূহ
সরজমিনে পরিদর্শন করেন শেরপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব তরফদার মাহমুদুর রহমান এবং সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম।
পরিদর্শনকালে তাঁরা কেন্দ্রের নিরাপত্তা বেষ্টনী, ভোট কক্ষ, সিসিটিভি ক্যামেরা এবং নির্বাচনী মালামালের সুরক্ষা নিশ্চিত করাসহ কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এসময় তাঁরা প্রিজাইডিং অফিসার ও দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন এবং উপস্থিত সকল অফিসার ও ফোর্সকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পরিদর্শনকালে জেলা প্রশাসন, জেলা পুলিশ, সেনাবাহিনী, এনএসআই ও আনসার ব্যাটালিয়ন এর বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.