
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী (বিএনপি) এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ শেখ ফরিদ (স্বতন্ত্র) নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে রাত ১১টা ২০ মিনিটে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
জানা যায়, এবারের নির্বাচনে মোট ২৬৩ জন ভোটারের মধ্যে ২৫০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদসহ মোট ৭টি পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা এবং ৫টি পদে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হন।
ফলাফলে দেখা যায়, সভাপতি পদে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ শেখ ফরিদ ৯৫ ভোট পেয়ে জয়লাভ করেন।
এছাড়া সহ-সভাপতি পদে অ্যাডভোকেট জীতেন চন্দ্র পাল (স্বতন্ত্র) ১২০ ভোট এবং অ্যাডভোকেট মোঃ রুহুল আমিন (স্বতন্ত্র) ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহকারী সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ সোহরাব হোসেন প্রধান (স্বতন্ত্র) ১০৫ ভোট পান।
লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ আব্দুল মান্নান (বিএনপি) ১০৪ ভোট, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট মোঃ কামাল হোসেন (বিএনপি) ১০৯ ভোট এবং কমনরুম ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ শাহরিয়ার ইবনে মোস্তফা (স্বতন্ত্র) ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হন।
সদস্য পদে বিএনপি প্যানেল থেকে অ্যাডভোকেট মোঃ রফিজউদ্দিন (১৫২ ভোট), অ্যাডভোকেট নাজমা ইসলাম (১৮৮ ভোট), অ্যাডভোকেট মোঃ আহসান হাবিব (১৭৬ ভোট) এবং অ্যাডভোকেট মোঃ আনোয়ারুল হক (১৪৫ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনার হিসেবে অ্যাডভোকেট মোহাম্মদ সারওয়ার হোসেন দায়িত্ব পালন করেন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মোঃ মাসুদ পারভেজ এবং অ্যাডভোকেট মোঃ জাকির হোসেন তালুকদার।
সার্বিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.