
রানা মাহমুদঃ
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদারীপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের নির্দেশনায় মাদারীপুর সদর ও রাজৈর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়। অফিসার ইনচার্জ, মাদারীপুর সদর মডেল ও রাজৈর থানার নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের সাথে জড়িত মোট ২৪ জন আসামিকে গ্রেফতার করা হয়।
মাদারীপুর সদর মডেল থানায় ১টি সিআর সাজা পরোয়ানা, নিয়মিত মামলায় ০৭ জন এবং ফৌ:কা:বি: ১৫১ ধারা মোতাবেক ০১জনসহ সর্বমোট-০৯ জন আসামী গ্রেফতার হয়।
রাজৈর থানায় ৩টি সিআর পরোয়ানা, নিয়মিত মামলায় ১২ জন আসামি গ্রেফতার হয় এবং ১৬৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার; ২ জন আসামি গ্রেফতারসহ মোট-১৫ জন আসামী গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামিদের নামে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.