
বাবলু শেখ রাজবাড়ী:
রাজবাড়ীতে ১১০০হামের টিকাদান ক্যাম্পিংয়ের মাধ্যমে ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১ লক্ষ ২৩ হাজার ৮৭১ জন শিশুকে ২০ এপ্রিল হতে ১০ মে পর্যন্ত হাম এর টিকা প্রদান করা হবে, এতে প্রত্যেকটি শিশুকে অনলাইনে আবেদনের মাধ্যমে নাম রেজিস্ট্রেশন করার পরামর্শ প্রদান করেন রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ ।
১৬ এপ্রিল বেলা ২:০০ টার সময় রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ডঃ সোহেল শেখের সঞ্চালনায় সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ বলেন ৬ মাস হতে ৫বছর পর্যন্ত সকল শিশুকে হামের টিকাদান কর্মসূচির আওতায় আনার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার, ২০ এপ্রিল হতে ১০ মে পর্যন্ত টিকাদান ক্যাম্পে গিয়ে সকল শিশুকে টিকা গ্রহণের আহ্বান জানান সিভিল সার্জন । তিনি আরো বলেন, ২৬ সালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ১১৯ জন রোগীর মধ্যে চারজনকে শনাক্ত করা হয়, এবং বর্তমানে ১৬৩ জনের স্যাম্পল ঢাকায় পাঠানো হয়েছে,২৪ ঘন্টায় একজনকে সনাক্ত করা হয়েছে,বাকিদের পরীক্ষার নমুনা সেম্পল আসলে বলা যাবে । রাজবাড়ীতে হামের উপসর্গ নিয়ে মৃত্যু নাই,বাকিরা সকলেই সুস্থ হয়ে বাড়ি ফেরত দিয়েছে ,টিকাটি চামড়ার নিচে দেয়া হয় এতে কোন পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা নেই, এ সময় উপস্থিত ছিলেন ডাঃ মোহাম্মদ এরাদত হোসেন,প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবুসহ বিভিন্ন ইলেকট্রিনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বিন্দরা
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.