
রানা মাহমুদঃ
নরসিংদীর শিবপুরে বিশেষ এক অভিযানে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি খোকা মিয়াকে (৩৩) গ্রেপ্তার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। তার বিরুদ্ধে বিভাটেক (ইজি-বাইক) চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
গত ১৬ই এপ্রিল,২০২৬ তারিখে শিবপুর মডেল থানায় দণ্ডবিধির ৪৫৭/৩৮০/৪১১ ধারায় একটি চুরির মামলা (মামলা নং-১৬) রুজু করা হয়। এই মামলার প্রেক্ষিতে পুলিশি তৎপরতা জোরদার করা হলে ওই দিনই তাকে আটক করতে সক্ষম হয় শিবপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত খোকা মিয়া শিবপুর থানার অষ্টআনী গ্রামের গোলাপ মিয়ার ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, ধৃত খোকা মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বে সম্পত্তি সংক্রান্ত অপরাধসহ দেশের বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে নরসিংদী ও আশপাশের এলাকায় ইজি-বাইক ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরির সিন্ডিকেট পরিচালনা করে আসছিল। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এই চক্রের সাথে আরও অন্তত ৪ জন জড়িত রয়েছে,বাকি আসামিদের ধরতে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.