ইকবাল হোসেন
বিশেষ প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ থানায় দায়িত্ব পালনকালে পেশাগত দক্ষতা, সাফল্য এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন মনসুর আহমেদ।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৬ সালের মার্চ মাসে সার্বিক পারফরম্যান্স মূল্যায়নে কৃতিত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়। রোববার (১৯ এপ্রিল) জামালপুর জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
জামালপুর জেলার পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন অনুষ্ঠানে উপস্থিত থেকে এই পুরস্কার প্রদান করেন। এসময় জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বর্তমানে মনসুর আহমেদ ময়মনসিংহের ত্রিশাল থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। তার পেশাদারিত্ব, নেতৃত্বগুণ এবং দায়িত্বশীলতার জন্য তিনি সহকর্মীদের মাঝে ব্যাপক প্রশংসিত।
সংশ্লিষ্টরা মনে করছেন, তার এই অর্জন পুলিশ বাহিনীর অন্য সদস্যদের মাঝেও ইতিবাচক প্রভাব ফেলবে এবং দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.