
মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক, কলামিস্ট ও জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আসিফ ইকবাল কাজল এবং তার মেয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আসিফ ইকবাল কাজল গ্রামের বাড়ি থেকে তার মেয়ে নিয়ে মোটরসাইকেলে ঝিনাইদহ শহরের দিকে আসছিলেন। পথে সদর উপজেলার আট মাইল এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তারা দুজনই গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তারা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
আসিফ ইকবাল কাজল দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি ও দৈনিক নবচিত্রের বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এই দুর্ঘটনায় ঝিনাইদহের সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার ও সহকর্মীরা সকলের কাছে তাদের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.